দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ঢাকা সিটিতে ৩ জন আর সিটির বাইরে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ২২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২,১৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩২৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭,৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।







