চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কচ্ছপের মাংস খেয়ে ৮ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পূর্ব আফ্রিকার জাঞ্জিবারের দ্বীপপুঞ্জের পেম্বা দ্বীপে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মকোয়ানি জেলার মেডিকেল অফিসার ডা. হাজি বাকারি জানিয়েছেন, গত ৫ মার্চ সামুদ্রিক কচ্ছপের মাংস খাওয়ার পরে আরও ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, নিহতরা সবাই কচ্ছপের মাংস খেয়েছিলেন।

বিরল হলেও কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। যা চেলোনিটক্সিজম নামে পরিচিত। এ থেকে খাদ্যে বিষক্রিয়া হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত শ্যাওলা থেকে কচ্ছপের শরীরে বিষ জমতে পারে। এর ফলে আক্রান্ত ব্যক্তির দেহে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ দেখা যায়। এতে আক্রান্ত ব্যক্তি কোমায় চলে যেতে পারেন। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

এই ঘটনার পর দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ পেম্বাতে একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠায়, যারা মানুষকে সামুদ্রিক কচ্ছপ না খাওয়ার জন্য সতর্ক করেন।

এর আগে ২০২১ সালে কচ্ছপের মাংস খেয়ে পেম্বা দ্বীপে সাতজন মারা যান। শিশু ও বয়স্ক ব্যক্তিদের ওপর বিষক্রিয়া সবচেয়ে খারাপ প্রভাব ফেলতে পারে। ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া এবং ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচ্ছপপূর্ব আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT