জনপদ

বিরল প্রজাতির ৫৪টি কচ্ছপসহ পিতা-পুত্র আটক

কচ্ছপসহ পিতা-পুত্র আটক, আটককৃতরা বাসে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল প্রজাতির ৫৪টি কচ্ছপসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ, বাসে করে কচ্ছপগুলো পরিবহন করা হচ্ছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে বিরল প্রজাতির ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ পিতা-পুত্রকে আটক করেছে কোস্ট গার্ড।

পটুয়াখালীর কলাপাড়া থেকে বিরল প্রজাতির ৫৪ টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন ও তার ছেলে রুবেল আকনকে আটক করে আন্ধারমানিক কোস্ট গার্ড।

বুধবার রাত দুইটার দিকে শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে কচ্ছপসহ আটকের পর দুপুরে উপজেলা বন বিভাগের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে।

বিষয়:কচ্ছপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…