৩৪ মাস ধরে বেতন নেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭শ’ ৭৭ শিক্ষকের। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের অনুমতি দেওয়া হলেও তার পরিবর্তে উল্টো বেতনই বন্ধ করে দেওয়া হয়। ন্যায্য বেতনসহ অন্যান্য দাবিতে কর্মসূচি করছেন শিক্ষকরা।







