চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদের বিএমডব্লিউ জয়ের সংক্ষিপ্ত তালিকায় ৭১ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
অর্থনীতি
A A

তিন মাস ধরে চলা নগদ এর বিএমডব্লিউ গাড়ি জয়ের ক্যাম্পেইনের মেয়াদ শেষে কয়েক ধাপে বাছাইয়ের পর মোট ৭১ জন নগদ গ্রাহক সম্ভাব্য বিজয়ীর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

এ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই জিতবেন কোটি টাকার কাঙ্ক্ষিত বিএমডব্লিউ গাড়ি। তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে প্রতি জেলা থেকে ন্যূনতম একজনকে নিশ্চিত করা হয়েছে।

গত মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি।

Banglabid

নগদের এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে টেলিভিশন অনুষ্ঠান প্রচারিত হয়েছে, যেখানে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। ‘কে জিতবে বিএমডব্লিউ’ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম।

নগদের এই টেলিভিশন শো-এর বিভিন্ন পর্বের অনুষ্ঠানে অংশ নেওয়া তারকারা বিজয়ীদের তালিকা সংক্ষিপ্ত করেন।

এ ছাড়া বাংলা এআই-এর মাধ্যমে নগদের বিএমডব্লিউ গাড়ি জেতার জন্য ৩৭ জেলা থেকে ৪৪ জন গ্রাহককে নির্বাচন করা হয়। ৪৪ সংখ্যাটি ছিল মুশফিকুর রহিমের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করা মোট অর্ধশতকের প্রতীক। যদিও পরবর্তীতে মুশফিকুর রহিম নিজেই দেশের ৬৪ জেলা থেকে বিজয়ী মনোনয়নের জন্য প্রস্তাব করেন, পরে তার কথামতো ৬৪ জেলা থেকে ৭১ জন নগদ গ্রাহককে মনোনীত করা হয়।

Reneta

বিএমডব্লিউ বিজয়ী নির্বাচনের জন্য একজন নগদ গ্রাহককে প্রথমে নগদের অ্যাপে লগ ইন করতে হবে। এরপর কে ‘জিতবে বিএমডব্লিউ’ আইকনে ক্লিক করতে হবে। সেখানে সংক্ষিপ্ত তালিকায় থাকা সম্ভাব্য বিজয়ীদের ছবি ও তাদের নিজ জেলার নাম দেখা যাবে। একজন নির্বাচিত গ্রাহককে ভোট দিতে তার ছবির নিচে থাকা ‘ভোট’ লেখা অংশে চাপ দিলে ‘ভোট নাউ’ অপশন আসবে। এই অপশনে ক্লিক করে ভোট দেওয়া যাবে। একজন নগদ গ্রাহক দিনে একবারই ভোট দিতে পারবেন। একাধিক ভোট দিতে চাইলে পরদিন আবারও একটি ভোট দিতে পারবেন গ্রাহক। ১ জুলাই থেকে শুরু হওয়া এই ভোটদান চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, আমরা শুরু থেকে এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পেয়েছি। যার কারণে বিজয়ী নির্বাচনের জন্য আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেইনি। তাই আমরা পুরো প্রক্রিয়াটি দেশের সাধারণ মানুষের হাতে ছেড়ে দিয়েছি। এখন এই ৭১ জনের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া গ্রাহকই হবেন বিএমডব্লিউ বিজয়ী।

নগদের মেগা ক্যাম্পেইনে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের মধ্যে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, নুসরাত ফারিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানার মতো তারকারাও নগদের হয়ে পুরস্কার বিতরণ করেন। এমনকি সারা দেশের অনেক জায়গায় বিজয়ীর বাড়িতে গিয়ে পুরস্কার হস্তান্তর করেছে নগদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদবিএমডব্লিউ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT