চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিতলে সব ক্রিকেটারকে বিএমডব্লিউ দেবে নগদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A
দুই ক্রিকেটার হাত মেলাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে হইচই ফেলে দেওয়া মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবার ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা নিয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এই উপহার দেওয়া হবে।

নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে সেটি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন। এমন বিশেষ অর্জনকে উদযাপন করতে তখন সব দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ উপহার দেব আমরা।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলের সকল ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ।

Banglabid

সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে এখন এই কনটেন্ট নিয়েই চলছে বিস্তর আলোচনা।

কনটেন্টটির মাধ্যমে স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর এক পর্যায়ে সাবিক-তামিম তাদের সুখের স্মৃতি তুলে ধরেন। আর শেষে এসে দু’জনে এক হয়ে যান বিশ্বকাপে বাংলাদেশকে গৌরবান্বিত করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার জন্য।

এই ভিডিওটির জন্য সাকিব ও তামিমকে এক করার পেছনের কথা বলতে গিয়ে নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সাথে থাকতে চান তিনি সবসময়। আর এই চাওয়া থেকেই তিনি ঘোষণা দেন, ‘বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জেতে, স্কোয়াডের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেবে নগদ। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।’

Reneta

এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, ‘সাকিব তামিমকে একসাথে আনার চিন্তাটা এসেছে স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসাথে। একসাথে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল যে তাদের যদি মাঠের বাইরেও একসাথে দেখা যায়, তাহলে চমৎকার হয়! এটা হয়তো এর আগে কেউ চেষ্টা করেননি। দুজনকে একসাথে কিভাবে এনেছি? সেই স্বপ্নটা থেকে সাহসটা করেছি। আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসাথে থাকুক, একসাথে খেলুক, একসাথে জয় নিয়ে আসুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নগদবিএমডব্লিউ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT