ভিডিও নিউজ

ভূপৃষ্ঠের ৭০০ কিলোমিটার নিচে বিশাল সমুদ্রের সন্ধান!

বিশাল সমুদ্রের গভীরতা ও ভূতাত্ত্বিক স্তর দেখানো, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ভূপৃষ্ঠের অতি গভীরে বিশাল সমুদ্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেন পৃথিবীর থেকে ৭০০ কিলোমিটার নিচে ‘রিংউডাইট’ নামের পাথরে এই পানি জমে আছে।

২০১৪ সালে  ‘ডিহাইড্রেশন মেলটিং এট দ্য টপ অব দা লোয়ার ম্যান্টেল’ নামের শিরোনামের গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। এতে রিংউডাইটের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

গবেষণার প্রধান সদস্য ভূ-পদার্থবিদ স্টিভ জ্যাকবসেন বলেন, রিংউডাইট একটি স্পঞ্জের মতো, যা পানি শুষে রাখে। তার মতে এতে এমন কিছু আছে যা হাইড্রোজেনকে আকর্ষণ করে এবং পানিকে আটকে রাখতে সাহায্য করে। মূলত ভূমিকম্প নিয়ে গবেষণা করার সময়ই বিজ্ঞানীরা এই সমুদ্রের সন্ধান পান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…