চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গ্রামবাসীর সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে ৭ গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ জড়িয়ে পড়ে বানিয়াগাও ও লামাতাসি গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষণা দেয়া হলে বানিয়াগাও গ্রামবাসীর সঙ্গে পশ্চিম জয়পুর ও লামাতাসির সঙ্গে পার্শ্ববর্তী আরও গ্রাম যোগ দেয়। সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত।

পরেরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফের উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মিরপুর বাজার এলাকায় বন্ধ থাকে সকল দোকানপাট। সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ গ্রামবাসীর সংঘর্ষবাহুবল মডেল থানাহবিগঞ্জের বাহুবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কামড় খেয়ে রাসেল ভাইপারকে ধরে বাড়িতে নিয়ে এলেন যুবক

এপ্রিল ২৮, ২০২৬

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

এপ্রিল ২৮, ২০২৬

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬

দর্শকদের জন্য বিশ্বকাপে বাড়তি সুযোগ, মূল্যও চড়া

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে জঙ্গিবাদের বাস্তব উপস্থিতি নেই, এটি ছিল রাজনৈতিক হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT