স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

শনাক্ত ১২২ নতুন রোগী

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এ রোগের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন।

হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ২৯১ জন। এরপর সিলেট বিভাগে ৯৩ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৬৩ জন, চট্টগ্রামে ৫৪ জন, বরিশালে ৪৩ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৬৮ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে নতুন ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৩১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, বরিশালে ১২৮ জন, সিলেটে ৫৪ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৭ জন, রাজশাহীতে ২৪ জন এবং রংপুর বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৬ হাজার ২৭ জন হাম রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৭৩৫ জনে।

বিষয়:মৃতের সংখ্যাশিশুর মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহামহামের উপসর্গ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…