চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতের খুঁটি পড়ার গুজবে ভারতে মন্দিরে হুড়োহুড়ি, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত সাত ভক্তের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রাবণ মাসের শেষ সোমবারের পূজা দিতে মন্দিরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের একটি স্টেশনে পৌঁছায়। এতে অল্প সময়ের মধ্যে মন্দির চত্বরে ভক্তদের ভিড় বেড়ে যায়।

Banglabid

এর মধ্যেই মন্দির চত্বরে বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের মধ্যে একে অপরকে টপকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা তৈরি হয়।

একপর্যায়ে কয়েকজন ভক্ত মাটিতে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদদলনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে লখিসরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Reneta

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে মন্দিরের ভেতরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার অশোকধাম শিবমন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হন। এবারও সকাল থেকেই মন্দির ও আশপাশের এলাকায় ব্যাপক ভিড় ছিল।

দুর্ঘটনার পর মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৭বিদ্যুৎস্পৃষ্টের আতঙ্কবিহারের মন্দিরে পদদলিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

পরবর্তী

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

পরবর্তী

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT