চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত একটি রেসিংকার দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। মূলত, কারটি নির্ধারিত ট্র্যাক থেকে সরে গিয়ে দর্শনার্থীদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার ২২ এপ্রিল বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে ফক্স হিল অঞ্চলে এ কার রেসের ব্যবস্থা করা হয়। ট্র্যাকের দুদিকে জড়ো হন বহু মানুষ।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আট বছর বয়সী মেয়ে ছাড়াও চারজন রেস কর্মকর্তা এবং একজন দর্শক বলে চিহ্নিত করা গেছে। তবে এই দুর্ঘটনায় চালকের অবস্থা এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে কি-না এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের মুখপাত্র নিহাল তালডুয়া বলেন, গাড়িটি চলমান লেন থেকে লাফিয়ে অন্যত্র সরে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে, আরেকটি গাড়ি ট্র্যাকে উল্টে যাওয়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে।

শ্রীলঙ্কার সেনাবাহিনী এমন অনুষ্ঠানের আয়োজন এবারই প্রথম নয়। তবে গত পাঁচ বছরে রেস হয়নি।

Reneta

এবার প্রায় ৪৫ হাজার দর্শক রেস দেখতে গিয়েছিলেন। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ঘোষণা দেন, সাধারণ মানুষ বিনামূল্যে এ রেস দেখতে পারেন। তাদের জন্য দরজা খুলে দেয়া হয়েছে। ওই ঘোষণার পর হাজার হাজার মানুষ ট্র্যাকের দুদিকে জড়ো হন। তারপরই ঘটে এ দুর্ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনারেসিংকার দুর্ঘটনাশ্রীলঙ্কাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

জুন ২২, ২০২৬

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

জুন ২২, ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা!

জুন ২২, ২০২৬

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT