আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি, ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতিগ্রস্ত ভবন ও আশেপাশের এলাকা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের  উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে  রুশ ক্ষেপণাস্ত্র  হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ১১৭ জন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে ১২ জন শিশু এবং ১০ পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় চেরনিহিভ শহরের প্রধান চত্বর, বিশ্ববিদ্যালয় ভবন ও একটি থিয়েটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ছুটির দিনকে “বেদনা ও ক্ষতির দিনে” পরিণত করেছে। জেলেনস্কির পোস্ট করা এক ভিডিওতে থিয়েটারের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে। ভিডিওটিতে একটি গাড়ির ভেতরে একটি লাশ পড়ে থাকতেও দেখা গেছে।

হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি মস্কো।

বিষয়:ইউক্রেন ক্ষেপণাস্ত্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…