জনপদ

ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, উদ্ধার ও মেরামতের জন্য কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মালবাহী কন্টেনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামক স্থানে আসলে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যাধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও  স্লিপারের ব্যাপক ক্ষতি হয়।

বর্তমানে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিষয়:ট্রেন ব্রাহ্মণবাড়িয়া মালবাহী ট্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…