আন্তর্জাতিক

মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে রাস্তাঘাটসহ বহুভবন

৭.৭ মাত্রার ভূমিকম্পের ফলে ধসে পড়া ভবন ও রাস্তাঘাটের ছবি, ব্যাপক ক্ষয়ক্ষতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে কমপক্ষে ২৮জন নিহত হয়েছেন। এরমধ্যে মিয়ানমারে ২৫ ও থাইল্যান্ডে ৩ জন। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাতে এনডি টিভি এতথ্য জানিয়েছে। ভূমিকম্পে থাইল্যান্ডের একটি নির্মণাধীন ভবন ধসে ৮০ জন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬ রাজ্য ও থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে রাস্তাঘাটসহ বহুভবন ধসে পড়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

বিষয়:৭.৭ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…