রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৬৭৭টি মামলা ও ২৭ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানকালে ১৮২ টি গাড়ি ডাম্পিং ও ৫১ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।







