অপরাধ

ট্রাফিক অভিযানে ৩৯টি গাড়ি ডাম্পিং, ১৩৭৫ মামলা

ট্রাফিক পুলিশ গাড়ি ডাম্পিং ও মামলা কার্যক্রম পরিচালনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক পুলিশ একটি গাড়ি ডাম্পিং করছে এবং মামলা দিচ্ছে, শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৭৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ২৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বিষয়:জরিমানা ডিএমপি ট্রাফিক ডিএমপি ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…