অপরাধ

৩ দিনে ৪০১৬ মামলা

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত তিন দিনে চার হাজার ১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উপ-পুলিশ কমিশনার জানান, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার (২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেয়। অভিযানকালে ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:জরিমানা ট্রাফিক আইন লঙ্ঘন ডিএমপি ট্রাফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…