রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
আজ রোববার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানকালে ১০৩টি গাড়ি ডাম্পিং ও ৪২ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







