চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
১:৩৬ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পানে দুই দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ও শনিবার (১১ অক্টোবর) ২ জন ও রোববার (১২ অক্টোবর) ৪ জন মারা গেছে। ঘটনা জানাজানির আগেই ৪ জনের গোপনে দাফন সম্পন্ন হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী গ্রামের স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়ার মিল শ্রমিক
মোহাম্মদ সামির (৫৫) এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরিপাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৮/৯ জন লেবার একত্র হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে মেয়াদউত্তীর্ণ মদ পান করেন। এরপর যে যার মতো বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। এতে শনিবার নফরকান্দি পূর্ব পাড়া গ্রামের ভ্যানচালক খেদের আলী ও খেজুরা গ্রামের হাসপাতাল পাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মদ পানে মারা যায়। পরিবারের লোকজন শনিবারই তাদের দাফন করে।

তিনি আরও জানান, এ ঘটনার পর গতকাল রোববার পিরোজখালী স্কুল পাড়ার ভ্যানচালক লাল্টু ওরফে রিপু, শংকরচন্দ্র গ্রামের মাঝের পাড়ার লেবার শহীদ, ডিঙ্গেদহ টাওয়ার পাড়ার মিল শ্রমিক সমির ও ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার লেবার সর্দার লাল্টু মারা যান। এদের মধ্যে লাল্টু ওরফে রিপু ও শহীদের দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত লাল্টুর ও সমরের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়াও হানুরবাড়াদি গ্রামের মৃত কাতব আলীর ছেলে অলিউদ্দিন (৫০) কে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন দাফন করা হয়েছে, দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ তিনজন চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাছয়জনের মৃত্যুমেয়াদোত্তীর্ণ মদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT