আন্তর্জাতিক

ইউক্রেনের মেইল ডিপোতে রুশ হামলায় ৬ জন নিহত

দগ্ধ ও আহতদের উদ্ধার কাজে অংশগ্রহণকারী ফায়ারফাইটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ারফাইটাররা ধ্বংসস্তূপ থেকে দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের উত্তরপূর্ব খারকিভ অঞ্চলে একটি মেইল ডিপোতে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

রোববার ২২ অক্টোবর এএফপি’র এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল। তিনি আরও বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।

ওলেগ সিনেগুবভ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।

আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে।

বিষয়:ইউক্রেন-রাশিয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইউক্রেনে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…