পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। হেলিকপ্টারে কিছু কারিগরি ত্রুটির জন্য উড্ডয়নের পরপরই শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি ভাড়া করেছিল। হেলিকপ্টারে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।
হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ৬ জন নিহত এবং বাকি ৮ জন গুরুতর আহত হয়েছেন। ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।







