আন্তর্জাতিক

স্বর্ণখনি ধসে নিহত ৬, ভূগর্ভে আটকা আরও ১৫ জন

অন্ধকার ত্বকের হাতে সোনার গহনা ও আংটি পরা, নখের রঙ স্বাভাবিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকার ত্বকের হাতে সোনার আংটি ও গহনা পরা, নখের রঙ স্বাভাবিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে স্বর্ণখনি ধসে ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ১৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ভূগর্ভে আটকা পড়ে আছেন আরও ১৫ জন।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় শুক্রবার সকালে জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমের চেগুতু এলাকায় বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

আটকা পড়া বাকিদের উদ্ধারের অভিযান এখনও চলছে। তবে কী কারণে এই ধস হয়েছে, তা জানা যায়নি।

জিম্বাবুয়ের খনিগুলোতে প্রায়শই প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাগুলোকে অনেকাংশে উপেক্ষা করা হয়। আফ্রিকাজুড়ে হাজার হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে খনিগুলোতে কাজ করে থাকেন।

বিষয়:জিম্বাবুয়ে হারারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…