আন্তর্জাতিক

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের পর উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- আল জাজিরা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর তিনটার দিকে কাইম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। সবার অবস্থা আশঙ্কাজনক। যে বাড়িতে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিষয়:এয়ার অ্যাম্বুলেন্স কেনিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…