বাংলাদেশ

নতুন দায়িত্ব পেলেন পুলিশ সদরদপ্তরের ৬ ডিআইজি

বাংলাদেশ পুলিশ লোগো, নীল পটভূমিতে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙে ডিজাইন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশ সদরদপ্তরের প্রশাসনসহ (অ্যাডমিনিস্ট্রেশন) গুরুত্বপূর্ণ ছয়টি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ৬ ডিআইজিকে বিভিন্ন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে এবং ডিআইজি তাপতুন নাসরীনকে হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

এ ছাড়া আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:ডিআইজি বাংলাদেশ পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…