চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর সীমান্তে মানবপাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৩৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরিক ও নারী-পুরুষসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ফুলবাড়ী থানায় বিজিবি এ বিষয়ে মামলা করার পর পুলিশ আদালতের মাধ্যমে বিকেলে আটকদের জেল-হাজতে প্রেরণ করেছে।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন রসুলপুর বিওপি সদস্যরা ফুলবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টার দিকে ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের সীমান্ত এলাকার রসুলপুর বিওপি সীমান্ত ফাঁড়িতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। এরপর রাতেই আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। সকালে মামলা দায়ের করে বিজিবি।

আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০), পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)। এছাড়া নেপাল বর্মন ও জলি রাণীর দুই শিশু মেয়েকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ থেকে নারী ও শিশু পাচার করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২২ অক্টোবর হিলি পোর্ট দিয়ে বৈধভাবে বাংলাদেশে এসে বাংলাদেশি নাগরিক দুই সন্তানের মা মৃত মিঠু চন্দ্রের স্ত্রী জলি রানীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২৬ অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করেন। পরবর্তীতে পাচারের উদ্দেশ্যে বিবাহিত স্ত্রী জলি রানীকে দুই সন্তানসহ এবং বিজন কুমার দাস ও তার স্ত্রী শ্রীমতি লিপি রানীকে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ৪ নভেম্বর ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে নিয়ে আসেন। এরপর ৪ নভেম্বর নেপাল বর্মন বৈধভাবে ভারতে গমন করে পুনরায় ৫ নভেম্বর হিলি পোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ ৫ জনকে ভারতে পাচারের জন্য রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে আসেন।

এদিকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সূত্রে জানতে পারে যে, আন্তর্জাতিক শূন্য রেখা থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার রসুলপুর পলিপাড়া গ্রামের বাংলাদেশি নাগরিক মৃত জাহিরুল চৌধুরীর ছেলে আফিতের বাড়িতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য একত্র হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে আরও জানায়, নেপাল বর্মন বাংলাদেশের বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকসহ সংঘবদ্ধ মানবপাচার চক্রের ৬ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আটকদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

ট্যাগ: দিনাজপুর সীমান্তবিজিবিভারতীয় নাগরিক আটকমানব পাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের বিপক্ষে ভারত দলে তিনি

পরবর্তী

ঘূর্ণিঝড়ে ফিলিপাইন-ভিয়েতনামে নিহত অন্তত ১৯৩, যাচ্ছে কম্বোডিয়ার দিকে

পরবর্তী
ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ফিলিপাইন-ভিয়েতনামে নিহত অন্তত ১৯৩, যাচ্ছে কম্বোডিয়ার দিকে

রোনালদো ও রাবিও ফুটবল মাঠে একসঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোতার শেষকৃত্যে না যাওয়ার কারণ জানালেন রোনালদো

সর্বশেষ

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT