রাজধানীতে অভিনব কায়দায়, এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক কোন ঘটনা দেখলে থানায় অথবা ৯৯৯এ ফোন দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।






