সেনাবাহিনী-র্যাবের পোশাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা ডাকাতরা গ্রেপ্তারকৃতদের সঙ্গে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির ঘটনায় হওয়ায় মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু বকর নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গেল শুক্রবার বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।
এই সময় ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






