চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের বাড়িতে গুলিকাণ্ড, আরও একজন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
বিনোদন
A A

বেশকিছু দিন ধরেই খবরের শিরোনামে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতেই পাওয়া গেল এবার বড় এক আপডেট। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই মামলার পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ মে) মোহাম্মদ চৌধুরীকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।

খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে। এই নিয়ে সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে আরো চার জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। যাদের ভেতর অনুজ থাপন নামক একজন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করে মারা যান বলে দাবি মুম্বাই পুলিশের।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ একটি বিবৃতিতে গ্রেপ্তার এবং মুম্বাইয়ে আনার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার মোহাম্মদ চৌধুরীর রিমান্ড চাওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, মোহাম্মদ চৌধুরী সে সময় ওই দলে ছিলেন। সেই সঙ্গে তিনি বন্দুকবাজদের অর্থের জোগান দিয়েছিলেন এমনকি সালমানের বাড়িতে রেকি করার দিনও এই ব্যক্তি বাকিদের সঙ্গে ছিলেন।

এদিকে গুলিকাণ্ডের পর থেকেই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সর্বক্ষণই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবার-সহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরুও করেছেন তিনি।-এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পুলিশবলিউডসন্ত্রাসসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT