অপরাধ

গুলিতে স্কুলছাত্রের মৃত্যুতে সাবেক মন্ত্রীসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত রাজনৈতিক নেতাদের ছবি, যারা গুলিতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় মন্তব্য করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলনে টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ মিয়ার নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ছয়জন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (১৮ আগস্ট) রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় আরো দুইশ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার আসামী সংসদ সদস্যরা হলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলে-৭ আসনের সংসদ খান আহমেদ শুভ ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শজাহান জয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট বিকেল সাড়ে চারটার দিকে বিজয় মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার কাছে পৌঁছলে পুলিশ গুলি চালায়। একটি বুলেট মারুফের মাথায় বিদ্ধ হলে মাটিয়ে লুটিয়ে পড়ে মারুফ। পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোর্শেদা আক্তার জানতে পারেন মারুফ পুলিশের গুলিতে মারা গেছে।

আন্দোলনে নিহত মারুফের মায়ের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে মারুফকে শহীদের মর্যাদা দেওয়া হোক।

বিষয়:বৈষম্যবিরোধী আন্দোলন স্কুলছাত্রের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…