চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, বগুড়া
A A

বগুড়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। এ সময় অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় ডক্টরস ক্লিনিকে তাওহিদ হাসান নামের ওই শিশুর টনসিলে অস্ত্রোপচার করার ঘণ্টা তিনেক পর তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে এমন অভিযোগে স্বজনদের বিক্ষোভের মুখে রাতে পুলিশ ক্লিনিকটির চিকিৎসক ডাক্তার সাইদুজ্জামানকে আটক করেছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার বাসিন্দা ফিরোজুল ইসলাম জানান, টনসিলে ব্যথার কারণে তার ছেলেকে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করানো হয় নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার সাইদুজ্জামানের তত্ত্বাবধানে। সন্ধ্যা ৭টার দিকে শিশুটির অস্ত্রোপচার করেন চিকিৎসক। অপারেশন শেষে দুই ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা।

পরে রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু তাওহীদকে মৃত ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। রাত ১২টার দিকে পুলিশ ওই ক্লিনিক থেকে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার সাইদুজ্জামানকে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ডাক্তার সাইদুজ্জামানকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাওহীদের স্বজনরা লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বগুড়াভুল চিকিৎসাস্কুলছাত্রের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT