অপরাধ

বিশেষ অভিযানে তেজগাঁও থেকে গ্রেপ্তার ৫৬

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬ জনের ছবি, যেখানে পুলিশ ও জনতার ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

বুধবার(২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

বিষয়:গ্রেপ্তার তেজগাঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…