লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শক্তিশালী দুটি সশস্ত্র গোষ্ঠীর চলতি বছরের সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৪৬ জন।
আল জাজিরা জানিয়েছে, দুই দিনের এই সংঘর্ষে শত শত পরিবারকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
২০১১ সালে মুয়াম্মার আল গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে দেশটির ক্ষমতা নিয়ে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মাঝে লড়াই চলছে। তাদের মধ্যে প্রভাবশালী দুই দল ৪শ’ ৪৪-ব্রিগেড এবং স্পেশাল ডিটারেন্স ফোর্স।
সাম্প্রতিক সময়ে তুলনামূলক স্থিতিশীল হয়ে ওঠায় দেশটিতে চলতি বছর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশা প্রকাশ করেছিল জাতিসংঘ।
সর্বশেষ এই সংঘাতের কারণে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আহ্বান জানিয়েছে।










