চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে মহান বিজয় দিবস উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ কর্তৃক দিনব্যাপী মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

সান্ধ্যকালীন মুল অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

বাণীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।

এরপর মহান বিজয় দিবসের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ যথাক্রমে খলিলুর রহমান, সিআইপি মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশি চিকিৎসক মোক্তার আলী লস্কর বক্তব্য দেন।

তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্রজনতার অভ্যুত্থান এ শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরবর্তীতে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন ।

তিনি স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ: নীল দরিয়া শিল্পী গোষ্ঠীবাংলাদেশ হাই কমিশন মালদ্বীপমহান বিজয় দিবস ২০২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক বাতিল হাইকোর্টে অবৈধ ঘোষণা

পরবর্তী

পঞ্চদশ সংশোধনী মামলার ঐতিহাসিক রায়ে গণভোট পুনর্বহাল

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের চূড়া ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী মামলার ঐতিহাসিক রায়ে গণভোট পুনর্বহাল

তথ্য অধিকার ও কমিশন পুনর্গঠনের জন্য প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান তথ্য কমিশনার নিয়োগসহ কমিশন পুনর্গঠনের দাবি তথ্য অধিকার ফোরামের

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT