চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:৪৪ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অন্যান্য
A A
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ছয়টি আসনে ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই হিসেবে মোট ভোটকেন্দ্রের ৬৪ শতাংশ ঝুঁকিপূর্ণ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে। যা হিসাব অনুযায়ী মোট কেন্দ্রের ৬৩.৮৬ শতাংশ। এর মধ্যে ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২৮২টিকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ের তথ্য মতে, ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৮৬টি, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪৬টি ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র রয়েছে।

তথ্য মতে, ভোটার সংখ্যা বেশি, ইতোপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি, সীমান্ত সংলগ্ন কেন্দ্র দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই ওয়ান শহীদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জেলায় মোট ভোটার ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। যারমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।

Reneta

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে মতে, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ১৪৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৭২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৩ জন রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৩৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT