বাংলাদেশ

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

রাশিয়া থেকে গমবাহী জাহাজ কুতুবদিয়ায় পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বাসস

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়া থেকে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙ্গরে পৌঁছেছে। 

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই করা নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে ‘এমভি পার্থি’ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙ্গরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। পাশপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

বিষয়:কুতুবদিয়া রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…