অন্যান্য খেলা

দাবায় উপজেলা চ্যাম্পিয়ন নাফিসাহ্ তৌহিদ

৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

নাফিসাহ্ তৌহিদ দাবায় উপজেলা চ্যাম্পিয়ন, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফিসাহ্ তৌহিদ দাবায় উপজেলা চ্যাম্পিয়ন, পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার দাবা ইভেন্টের (সিনিয়র) ক্যাটাগরিতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন নাফিসাহ্ তৌহিদ।

নাফিসাহ্ তৌহিদ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ বিভাগ) মোঃ: তৌহিদুল ইসলাম।

উপজেলা, জেলা পর্যায়ের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে ২৬ অক্টোবর থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনায় এ পর্যায়ের প্রতিযোগিতা হবে।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর ময়মনসিংহ, অঞ্চলের আয়োজন করেছে।

বিষয়:দাবা ময়মনসিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…