প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন ম্যাকএভয়। ৫০ মিটারের সাঁতারে অস্ট্রেলিয়ার প্রথম সোনা এটি।
স্বর্ণ জয়ের পথে ২১.২৫ সেকেন্ড সময় নিয়েছেন ম্যাকএভয়। ২১.৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের বেন প্রড। সাঁতারের এই ইভেন্টে ব্রিটেনের প্রথম পদক এটি।
ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু। সময় নিয়েছেন ২১.৫৬ সেকেন্ড। টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন ফরাসি সাঁতারু। ওই আসরে সোনা জেতা যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল এবার হয়েছেন ষষ্ঠ।









