চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ হাজার গাছ লাগিয়ে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ মহোৎসব

রবিউল হক রবি রবিউল হক রবি
১০:২৫ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক আঙ্গিনায় তিনটি গাছ, শান্তিতে থাকি বারো মাস’ শ্লোগানে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চাঁদগাজীতে বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে এ মহোৎসবে ৫০ হাজার বৃক্ষরোপণ হবে ফেনীর তিনটি উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়াতে। এতে বনজ, ওষধি ও ফলজ বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছ লাগানো হচ্ছে।

রবিবার (৭ জুলাই) বিকেলে বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান আহমেদ মাহি রাসেলের আয়োজনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যন্ড কলেজ মাঠে ১২শ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এর আগে পরশুরামের গুথুমা এলাকায় নিজ বাড়িতে গাছ লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

Banglabid

বৃক্ষরোপণ মহোৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

প্রধান বক্তা ছিলেন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব সোলায়মান সুখন। বিশেষ বক্তা ছিলেন কবি ও শিক্ষক ওবায়দুর রহমান।

মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, অধ্যক্ষ তাহেরা বেগম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।

Reneta

শিক্ষার্থীরা জানান, আজকের অনুষ্ঠানে গাছের চারা পেয়ে আমরা অত্যন্ত খুশি। এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফল এবং পুষ্টি চাহিদা পূরণ করবে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান এটা কিন্তু প্রধানমন্ত্রীর স্লোগান ১৯৯৬ সালে। এ কর্মসূচিটা এই উৎসবটা সবাই পছন্দ করেছে। মানুষ নতুন কিছু করতে চায়। আমরা যদি নতুনত্ব কিছু দিতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি এ বাংলাদেশের মানুষ যেহেতু মুক্তিযুদ্ধ করেছে সুতরাং তাদেরকে দিয়ে কোন ভালো কাজ করানো অসম্ভব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০ হাজার বৃক্ষরোপণ মহোৎসবআলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমমহামায়া ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে বিশ্বের মহাসাগরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা

আগস্ট ১০, ২০২৬

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT