চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক ৪ আমলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকার মধ্যে এখন পর্যন্ত চার সাবেক আমলা মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কামাল আজাদ জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

অন্যদিকে, নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। এর আগে সম্প্রতি উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে বিজয়ী হন তিনি।

এছাড়া ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সরকারি চাকরি ছাড়ার পর তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন।

Reneta

গত ১৮ নভেম্বর থেকে চার দিনব্যাপী দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চার দিনে সারা দেশে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়। ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা-১৪ আসনে। আর সবচেয়ে কম মনোনয়ন প্রত্যাশী ছিল ঢাকা-১ ও ঢাকা-৩ আসনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল কামাল আজাদআলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমজ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানসাবেক ৪ আমলাসাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: প্রধানমন্ত্রী

পরবর্তী

তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন বিজয়

পরবর্তী

তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন বিজয়

শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন ডা. মিলন

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT