চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই চত্বরে বিজয় মেলা: ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বিনোদন
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই। প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই চত্বর সেজে উঠে লাল-সবুজ রঙে। এ বছর বিজয়ের ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে থেকে চ্যানেল আই চেতনা চত্বরে ‘ঐক্য ডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেয়া’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে।

নানা আয়োজনে পালিত এবারে বিজয়ের ৫০ বছরে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলো চ্যানেল আই।

মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, জহিরউদ্দিন মাহমুদ মামুন, আবদুর রশিদ মজুমদার।

বিজয়ের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও দেশের কৃষির প্রাণ পুরুষ শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের উন্নয়ন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। পরবর্তী ৫০ বছরে দেশ যেখানে যাবে সেই স্বপ্ন আমরা এখনই দেখা শুরু করেছি। আমাদের সবার প্রচেষ্টা ও কল্যাণে দেশ যেভাবে আগাচ্ছে আগামীতে আরও এগুবে। সেদিন আমরা হয়তো থাকবো না, থাকবে নতুন প্রজন্ম।

শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করে মুকিত মজুমদার বাবু বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। ৫০ বছরের অর্জন ও আনন্দের বিজয় দেখে যেতে পারবো ভাবিনি। আমাদের কাছে অভাবনীয় সাফল্যের দিন আজ। এদিনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পারবো চিন্তার বাইরে ছিল। জীবন বাজি রেখে যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সালাম শ্রদ্ধা জানাই। এই শ্রদ্ধাঞ্জলি শুধু এখানকার ৫০ জন যোদ্ধাদের নয়, সারা দেশের মুক্তিযোদ্ধাদের। তারা এগিয়ে না এলে আমরা এদেশ পেতাম না।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি ক্ষমতা রয়েছে। এরসঙ্গে একটু মমতা মিশিয়ে প্রত্যেকে হাতে হাত মিলিয়ে এগিয়ে এলেই বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে। তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও আমাদের বাংলাদেশ ভালো থাকবে।

ছবি: জাকির সবুজ
Reneta

ডিসেম্বর মানেই গৌরব অহংকার উল্লেখ করে জহিরউদ্দিন মাহমুদ মামুন, আমরা যারা স্বাধীনতা ও বিজয় দেখেছি তাদের জন্য সবচেয়ে আনন্দের মাস ডিসেম্বর। ৫০ বছর ধরে স্বাধীন দেশের আলো বাতাস উপভোগ করছি এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশ ভবিষ্যৎ প্রজন্মের মাধুমে উন্নত দেশের সম্মুখসারীতে যাবে এই প্রত্যাশা রাখি।

মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পর মুক্তিযুদ্ধ যাদুঘরকে বিশেষ সম্মাননা প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ। বর্ণাঢ্য আয়োজনের মাঝে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিকে। সব নিয়ম মেনে বিজয় মেলা উদযাপন উপলক্ষে চ্যানেল আইতে লাল সবুজ মঞ্চ, তোরণ, ফেস্টুন, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান পরিবেশনায় আয়োজন করা হয়েছে।

ছবি: জাকির সবুজ

মেলার একাধিক স্টলে থাকছে মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, আলোকচিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরি ও মুকাভিনয় পরিবেশন।

অপু মাহফুজের উপস্থাপনায় মেলায় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। গান পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়সহ অনেকে। কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসানসহ অনেকে। এছাড়া বেশ কয়েকজন সংগীত শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠ, ক্ষুদে গানরাজদের শিল্পীরা গান পরিবেশন করছেন। নৃত্য পরিবেশন করছেন সেরা নাচিয়ে শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিতা আবৃত্তিগাননাটকলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT