চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক থেকে ‘নগদ’-এ অ্যাড মানি করলে ৫০ টাকা ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
অর্থনীতি
A A

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অ্যাপ অথবা সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপ থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক।

‘নগদ’ অ্যাপে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল নগদ। নগদ গ্রাহকেরা ব্যাংক থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। শুধুমাত্র ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৭০ টাকা ক্যাশব্যাক।

‘নগদ’-এর তালিকাভুক্ত ২৭টি ব্যাংক থেকে অ্যাড মানি করে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। ব্যাংকগুলো হচ্ছে: ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

Banglabid

এই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। এজন্য তার ‘নগদ’ অ্যাকাউন্টটি অ্যাকটিভ ও ফুল প্রোফাইল অবস্থায় থাকতে হবে। কেবলমাত্র এই সুবিধাটি পাওয়া যাবে ‘নগদ’ অ্যাপ ব্যবহার করেই। ১১ অক্টোবর থেকে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত।

কোনো কারণে এই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় কোনো গ্রাহক যদি শর্ত পূরণ করার পরও ক্যাশব্যাক না পান, তাহলে ‘নগদ’-এর হটলাইনে অভিযোগ জানাতে হবে। সে ক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক তার ‘নগদ’ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। এ ছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন ।

Reneta

ক্যাশব্যাক ক্যাম্পেইন বিষয়ে বলতে গিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার ব্যাংক থেকে অ্যাড মানি করলে ক্যাশব্যাক দিচ্ছে নগদ। আমরা আশা করি, এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ত হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর তিশা বললেন, ‘সস্তা নেগেটিভ মার্কেটিংয়ের অপকৌশল’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT