জনপদ

হবিগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে বিএনপি ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, আহত ও ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এরমধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, রোববার ১০ ডিসেম্বর দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত মাইটিভির প্রতিনিধি শুভ ও দেশ টিভির প্রতিনিধি হামজাসহ অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিষয়:বিএনপি মানববন্ধন সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…