চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে হামলা-সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড, আহত ৫০

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৪:৪৪ অপরাহ্ণ ২০, মে ২০২৩
জনপদ, পটুয়াখালী, রাজনীতি
A A

পটুয়াখালীতে বিএনপি’র জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সমাবেশ পণ্ড হয়েছে বিএনপির। হামলা ও ভাংচুর করা হয়েছে অন্তত ৩০টি দোকান ও বাড়ি-ঘরে। পুলিশি বাঁধা উপেক্ষা করে প্রায় দেড় ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে আশেপাশের ১ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বন্ধ হয়ে যায় দোকান-পাট ও যানবাহন চলাচল। এক পর্যায় টিয়ারশেল নিক্ষেপ ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অবজ্ঞা, গায়েবী মামলা, গণ গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং-এর প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ে  আজ শনিবার ( ২০ মে) সকাল ১০ দিকে শহরের কলেজ রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরুর কিছুক্ষণ পরই ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা লাঠিসোটা, রামদা, হকিস্টিক, লোহার রড হাতে এগিয়ে আসলে বিএনপির কর্মীরা তাদের ধাওয়া দেয় এবং সমাবেশ চলতে থাকে।

এরপর দফায় দফায় আশেপাশের বিভিন্ন সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ উভয় পক্ষকে বাধা দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায় ছাত্রলীগ যুবলীগ-কর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়।

এসময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরে আবারও ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা এসে বিএনপি অফিস ও আশেপাশের বাড়িঘর দোকানপাটে হামলার তাণ্ডব চালিয়ে পৌরসভা মোড়ে শান্তি সমাবেশ করে জেলা যুবলীগ।

এঘটনায় জেলা বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সংবাদ সম্মেলন করে পরস্পর বিরোধী অভিযোগ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পটুয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT