আন্তর্জাতিক

১৫০ ফুট গভীর কুয়ায় ৫ বছরের শিশু, চলছে উদ্ধার কাজ

ছোট শিশু কুয়ায় পড়ে আছে, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট শিশু কুয়ায় পড়ে আছে, উদ্ধার কাজ চলছে, আশেপাশে উদ্ধারকারীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের রাজস্থানে ১৫০ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়ে আটকে আছে ৫ বছরের শিশু আরিয়ান। তাকে উদ্ধারের জন্য ২ দিন ধরে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এনডিটিভি জানিয়েছে, আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার উদ্ধারকাজের দ্বিতীয় দিনে রাত ২টার দিকে ক্যামেরা ব্যবহার করে শিশুটির গতিবিধি শেষবার দেখা গিয়েছিল বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকর্মীরা শিশুটিকে অক্সিজেন সরবরাহ করতে একটি পাইপের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। তারা ওই কুয়ার সাথে একটি সমান্তরাল রাস্তা খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে শিশুটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা যায়।

এছাড়াও, দড়ি এবং অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে শিশুটিকে উদ্ধার করার প্রচেষ্টা চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্য একাধিক বুলডোজার ও ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।

রাজস্থানের কালীখাদ গ্রামের একটি কৃষি খামারে খেলতে গিয়ে কুয়ায় পড়ে যায় আরিয়ান। গতকাল বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে এবং ১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়।

বিষয়:উদ্ধার কাজ কুয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…