জনপদ

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দিনাজপুরে নারী-শিশুসহ আটক ৫

দিনাজপুরে নারী ও শিশু সহ আটক ৫ জনের ছবি, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে নারী ও শিশু সহ আটক ৫ জনের ছবি, নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার ২৯ সেপ্টেম্বর ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ বিরল উপজেলার রামচন্দ্রপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২৯/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়া দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও এক জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন-  শ্রী প্রভাষ চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), শ্রী পঞ্চনন চন্দ্র রায়ের স্ত্রী শ্রী তাপসী রানী রায় (২৮), শ্রী দীপ্ত চন্দ্র রায় (৩), শ্রী পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯ এবং হরেন হেম্রনের ছেলে পাওলিনা হেম্রন (১৪)।

আটককৃতদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।

বিষয়:দিনাজপুর সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…