চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকেরগঞ্জে বাস চাপায় নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বাস চাপায় নিহত ৫, দুর্ঘটনার পর ভাঙা বাসের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় বিআরটিসি বাসের চাপায় অটোরিক্সা যাত্রী এবং চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হন।

বুধবার বেলা সোয়া ১২টায় ওই মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনায় ঘটে। আহত ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, ব্যাটারীচালিত অটোরিক্সা চালক হাসিব খান (২৫), অটোরিক্সা যাত্রী আমীর খলিফা (৬০), সোহাগ সিকদার (৩০) এবং দুই সহোদর তানজিলা (৩৫) ও সাথী (২৫)। দুর্ঘটনায় আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন সাথীর দেড় বছর বয়সের মেয়ে ফারহানা।

Banglabid

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বরগুনার তালতলী থেকে বিআরটিসির একটি বাস (কুমিল্লা-ব-১১-০০৫৫) বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। অপরদিকে লিংঙ্ক রোড থেকে একটি অটোরিক্সা বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কের পাশে থামিয়ে যাত্রী ওঠানামা করছিলো। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকা অতিক্রমকালে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশ থেকে ডানে গিয়ে দাড়ানো অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সা চালক এবং ৬ যাত্রীর সকলেই আহত হয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক হাসিব খান, যাত্রী আমীর খলিফা, সোহাগ সিকদার ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় অপর ৩ যাত্রী ফয়সাল (৩০), সাথী ২৫) ও তার শিশু কন্যা ফারহানাকে (দেড় বছর) বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়।

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাথীকে শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে নেয়ার পর দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ইএমও ডা. রেজাউল করিম সিকদার।

Reneta

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিক্সা যাত্রী নিহতবিআরটিসি বাসমৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাফুফেকে দেয়া বনভূমির বরাদ্দ বাতিলের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর

পরবর্তী

‘জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই নড়াইলে হামলা’

পরবর্তী
নড়াইলের সাম্প্রদায়িক হামলার পর পোড়া ঘর ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই নড়াইলে হামলা’

বিএনপি ইসির সংলাপে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির সংলাপে যাবে না বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT