চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১১:৫৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রামানিকের ছেলে অরুন প্রামানিক (৫০) ও সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে রিপন সিকদার (৩০)।

শুক্রবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্ত্বর ও জেলা সদরের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের কাজ শেষ করে সকালে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন অরুন প্রামানিক নামের এক শ্রমিক। সে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে গোপালগঞ্জ জেলা সদরের গোপিনাথপুরে চলন্ত একটি নসিমন গাড়ির চাকা ফেটে গিয়ে ওই গাড়ির চাকার রিং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক অটোচালক রিপন সিকদারের শরীরে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত রিপন সিকদারকে গোপালগঞ্জ ২৫ শয্যা হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জের কাশিয়ানীভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশসড়ক দুঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

জুলাই ১, ২০২৬

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

জুলাই ১, ২০২৬

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT