গোপালগঞ্জ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, স্থানীয়রা শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু, আশপাশে শতাধিক মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে নবনির্মিত ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে অসুস্থ হয়েছে আরও ২ শ্রমিক।

শনিবার (১৮ মে) দুপুরের দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- মো. সুমন ও নাহিদ।

পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন সাব-কন্ট্রাক্টর সুমন মিয়া ও রাজমিস্ত্রী নাহিদ। কিছুক্ষণ পর তারা ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। সেসময় তাদের উদ্ধার করতে গিয়ে ট্যাংকের ভেতরে  নামেন মাহবুব ও মুকুল নামের আরও ২ শ্রমিক। পরে তারাও অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা মাহবুব ও মুকুলকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর কাশিয়ানী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমন ও নাহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়:গোপালগঞ্জের কাশিয়ানী সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…