স্বাস্থ্য

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসের ভাইরাসের ছবি, বাংলাদেশে করোনার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি করোনাভাইরাসের একটি কৃত্রিম ছবি, যা বিশ্বজুড়ে মহামারীর প্রভাব দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬২১ জনকে পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গেছেন। শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিষয়:করোনা করোনা আতঙ্ক করোনায় মৃত্যু কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…