শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তা যেতে চান জাপান, মন্ত্রণালয়ের না

কারিগরি শিক্ষা বোর্ডের ভবনের ছবি, বাংলার শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ছাপাখানার জন্য একটি মেশিন কিনবে কারিগরি শিক্ষা বোর্ড। জাপান থেকে মেশিনটি আনার সব প্রক্রিয়া প্রায় শেষ। এমন পর্যায়ে সেই মেশিন দেখতে জাপান যেতে আগ্রহী হন কারিগরি বোর্ডের ৫ শীর্ষ কর্মকর্তা। জাপান যাওয়ার এমন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় বোর্ড। কিন্তু সরকারি খরচ কমাতে সেই প্রস্তাবে সরাসরি ‘না’ করে দেয় মন্ত্রণালয়।

জাপান যেতে আগ্রহী এই পাঁচ কর্মকর্তার মধ্যে রয়েছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, বোর্ডের সচিব মিজানুর রহমান, প্রকৌশলী সিদ্দিক।

কর্মকর্তাদের জাপান সফরের ফাইলটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে গেলে তিনি সাফ জানিয়ে দেন জাপান যাওয়া হচ্ছে না তাদের।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের খরচ কমাতে এই সিদ্ধান্ত আগে থেকেই নেয়া আছে। সবার বিদেশ যাওয়া সব ক্ষেত্রে ঠিক নয়। যদি বিদেশ যেতেই হয় তাহলে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞদের যাওয়া প্রয়োজন।

জানা গেছে, ছাপার যে মেশিনটি আনা হচ্ছে সেটির মূল্য প্রায় আট কোটি টাকা। মেশিনটি বাংলাদেশে আনার সব প্রক্রিয়া শেষ।

পরীক্ষার প্রশ্নসহ বোর্ডের আনুষঙ্গিক কাজের জন্য বোর্ডে একটি ছাপাখানা আছ। ঐ ছাপাখানায় দুটো মেশিনের মধ্যে একটি নষ্ট বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।

বিষয়:কর্মকর্তা কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ড জাপান প্রকৌশলী মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…